মাসব্যাপী গণইফতার করাবে এনসিপি

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৫ | আপডেট: ১০:৫৩ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

পবিত্র রমজান মাসে প্রতিদিন গণইফতারের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের পাশের গলিতে ইস্কাটন গার্ডেন রোডে প্রতিদিন এই ইফতার আয়োজন চলবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) প্রথমদিনের আয়োজনে উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা।

এ দিন নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীনের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলমত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিকসহ গণমানুষের সঙ্গে রাস্তায় বসে একসাথে ইফতার করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রমজান মাস জুড়ে চলবে এ আয়োজন।