রাত ১০টায় ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ন, ০৭ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১১:২২ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

রাত ১০টায় কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ করে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য তার গাড়ি কোন পথে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে সে রুট প্রকাশ করেছে দলটি।

জানা গেছে, গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান-২ নম্বরের গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’টি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।