সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত আমির

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২:০১ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কেরানীগঞ্জে জামায়াতের ঢাকা জেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


ডা. শফিকুর রহমান বলেন, আমরা জাতির স্বার্থে সাড়ে ১৭ বছর ধৈর্য ধরেছি। আরও কিছুদিন ধৈর্য ধরার জন্য প্রস্তুত আছি। আমাদের মধ্যে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে ক্ষমতায় বসতে হবে। যোগ্যতম সময়ে সংস্কার শেষ করে একটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই।