তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগী জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন মুসল্লির ইন্তিকালে জামায়াতে আমীরের শোক প্রকাশ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ন, ১৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ৪:০৯ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

আজ ভোর রাতে তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগী জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন মুসল্লির ইন্তিকালে আমরা গভীরভাবে মর্মাহত। 


মহান আল্লাহর দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। 


বিষয়টি যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হোক তাই কামনা করি। 


যারা নিহত হয়েছেন, মহান আল্লাহ তাদের উপর রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাত নসীব করুন। 


আল্লাহ তা'য়ালা আহত ভাইদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। 


দেশ এবং উম্মাহর স্বার্থে সকলেই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা রাখি।


মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।