২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামিকে খালাস

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১:৪২ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি এই মামলার অভিযোগপত্রও অবৈধ ঘোষণা করেন আদালত। রোববার (১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এর আগে, আজ বেলা ১১টার দিকে রায় পড়া শুরু করে হাইকোর্ট। তবে এ সময় আদালতের দরজা খোলা থাকায় রায় দিতে বিচারপতিদের বিঘ্ন ঘটে। পরে কোর্টের নির্দেশে দরজা ও ছিটকিনি বন্ধ করার পর ফের রায় পড়া শুরু হয়। এতে কোর্টকে সহায়তা করেন আইনজীবী কায়সার কামাল ও বারের আইনজীবী নেতারা।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১০ অক্টোবর এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিচারিক আদালত এই রায় ঘোষণা করেন।