আজারবাইজানের বাকুতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৪ | আপডেট: ৯:৪৪ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কপ-২৯ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ সোমবার আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছেছেন।

আজ স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি বাকুতে অবতরণ করে।