জামায়াত নেতৃবৃন্দের সাথে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৯:৩৯ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৪ | আপডেট: ৭:৫৮ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো-এর নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেছেন।

এই প্রতিনিধি দল আজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর  কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে তারা বাংলাদেশ ও সিঙ্গাপুরের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। এ সময় বাংলাদেশের গণতন্ত্রকে অর্থবহ করার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। ভবিষ্যতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য  ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।