সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নেবে সরকার

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ন, ০৬ অক্টোবর ২০২৪ | আপডেট: ৮:৫১ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও এগিয়ে নিয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার। ছয়টি কমিশনের পাশাপাশি আরও অনেক কমিশন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম।

আজ শনিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিন বিকেল আড়াইটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সংলাপের সার্বিক বিষয় তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ ধরনের সংলাপ বা কথাবার্তা চলমান থাকবে।

স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও আইন উপদেষ্টার কর্মকাণ্ডে বিএনপি অসন্তোষ জানিয়েছে, নতুন করে আরও কয়েকজন উপদেষ্টা নিয়োগ দিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছে, এ বিষয়ে সরকারের বক্তব্য কী?- একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, সরকারের উপদেষ্টারা প্রত্যেকেই যার যার নির্ধারিত দায়িত্ব পালন করছেন। তাদের কাজ মূল্যায়নের জন্য, জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা দায়িত্ব পালন করছেন কিনা তা বলার জন্য তাদেরকে আরও সময় দেওয়া প্রয়োজন।