খালেদা জিয়াকে হত্যাচেষ্টা: শেখ হাসিনাসহ ১১৩ জনের মামলা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ন, ০৪ অক্টোবর ২০২৪ | আপডেট: ৬:০১ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা এবং তাকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেd

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ফলে ওই দিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি।

বিএনপির অভিযোগ, দীর্ঘদিন খালেদা জিয়ারর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে গৃহবন্দি করে রাখা হয়েছিল। সেখানে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়। এরই মাঝে বিএনপি চেয়ারপারসনকে হত্যাচেষ্টা চালানো হয়।