মার্কিন বিশেষ দূত চার্লস হার্ডার ঢাকায় আসছেন আজ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ন, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

তিন দিনের সফরে আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার।

শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে।

মা‌র্কিন দূতাবাস জানায়, বিশেষ দূত চার্লস জে হার্ডারের ঢাকায় আসার উদ্দেশ্য হলো শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া।


বিশেষ দূত হার্ডারের কার্যালয়ের লক্ষ্য হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সি শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা।

সফরকালে বিশেষ দূত হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন, যাতে বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করা যায়।