স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার বৈঠক: সীমান্ত ও নিরাপত্তা নিয়ে আলোচনা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:২১ অপরাহ্ন, ০১ মার্চ ২০২৬ | আপডেট: ২:০৭ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণব কুমার ভার্মার সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে সকাল ১০টা ৫০ মিনিট থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সৌজন্য সাক্ষাৎ হিসেবে গণ্য হলেও, বৈঠকে দুই দেশের সীমান্ত নিরাপত্তা, ভিসা সংক্রান্ত বিষয়, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা এবং ইন্ডিয়ান আইটি সিস্টেমসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ দায়িত্ব নেওয়ার পর এটিই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক, যেখানে দুই দেশের নিরাপত্তা ইস্যুগুলো প্রাধান্য পেয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।