নতুন স্বরাষ্ট্রসচিব মনজুর মোর্শেদ চৌধুরী

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ন, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:০৬ পূর্বাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এ মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে পদটি ফাঁকা ছিল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মনজুর মোর্শেদকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব মো. গোলাম রব্বানী প্রজ্ঞাপনে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরীকে (পরিচিতি নম্বর ৫২৯১) অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনজুর মোর্শেদের যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। তার নিয়োগের মেয়াদ হবে এক বছর।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে কর্মরত ছিলেন নাসিমুল গনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৬ ফেব্রুয়ারি তাকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে পদায়ন করা হয়। পরদিন তিনিই নতুন সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

এরপর থেকে স্বরাষ্ট্র সচিবের পদ ফাঁকা ছিল। এক সপ্তাহ পর এ পদে নিযুক্ত মনজুর মোর্শেদ বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা ছিলেন। ২০২৪ সালের এপ্রিলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপসচিব হিসেবে অবসরে যান তিনি।


এদিকে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে আওয়ামী লীগ আমলে পদোন্নতি ও সুবিধাবঞ্চিত সরকারি কর্মকর্তাদের তালিকা করতে একটি কমিটি গঠন করে। ওই কমিটি ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে।

ওই কমিটির সুপারিশের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি মনজুর মোর্শেদকে সচিব হিসেবে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়।