জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা থাকবে জামাই-আদরে: কৃষ্ণ নন্দী

Tajuddin Ahmed
Tajuddin Ahmed Tajuddin Ahmed
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ন, ২৭ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে জানিয়ে খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী বলেছেন, হিন্দুদের বলা হয়—জামায়াত ক্ষমতায় এলে তারা এ দেশে থাকতে পারবে না। আমি স্পষ্ট করে বলতে চাই, জামায়াত ক্ষমতায় এলে হিন্দুদের এ দেশে জামাই-আদরে রাখা হবে।

মঙ্গলবার বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোট কেনাবেচা প্রসঙ্গে কৃষ্ণ নন্দী বলেন, জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু-ছাগল কেনা যায়, ভোট নয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকার বিনিময়ে ভোট বিক্রি করবেন না।

জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখার আয়োজিত এই নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় আমির শফিকুর রহমান।