বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সংবাদ সম্মেলন

Tajuddin Ahmed
Tajuddin Ahmed Tajuddin Ahmed
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ন, ২০ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

রিপোর্ট : তাজউদ্দীন আহমদ 


বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের পক্ষে থেকে

আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা জানেন গত ২৪-এর জুলাই ছাত্র জনতার অভ্যূত্থানের মাধ্যমে বাংলাদেশে এক নতুন অভিযাত্রা শুরু হয়েছে। নতুন ইতিহাস সৃষ্টিতে মানুষই প্রধান চালিকা শক্তি - সত্য প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশের মানুষ এতোদিন এসব সৃষ্টির স্বীকৃতি পায়নি। আমরা বিশ্বাস করি, এবারের গণঅভ্যূত্থান অতীতের সকল পাহাড়সম বাধা দূর করে বাংলাদেশ রাষ্ট্রে এ দেশের জনগণের মালিকানা নিশ্চিত করবে।

আসছে ১২ ফেব্রুয়ারী ২০২৬ গণভোট এবং ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আলানা

জাতির ইতিহাসে জুলাই সনদ ২০১৫ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই সনদ আমাদের অধিকার, ন্যায়বিচার, গণতন্ত্র এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদ পূণর স্থান বন্ধ করার লক্ষ্যে প্রণীত। জুলাই সনদের মূল আকাঙ্খা হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের কল্যাণ এবং একটি সমৃদ্ধ ও স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং গণতান্ত্রিক মানবিক সাংবিধানিক বাংলাদেশ গঠন করা। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে মুক্তিযুদ্ধের লক্ষ্য অর্জন করা

সহায়ক হবে।

এই মহৎ লক্ষ্য জুলাই সনদ বাস্তবায়ন ও সম্ভবত রাখার জন্য আসন্ন গণভোটে "হ্যাঁ"ভোট প্রদান অত্যন্ত জরুরি। মনে রাখবেন একটি সচেতন ও ইতিবাচক সিদ্ধান্ত জাতির ভবিষ্যতকে আরও সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাবে। "হ্যাঁ" ভোট মানে ন্যায়ের পক্ষে অবস্থান, উন্নয়নের পথে অগ্রসর হওয়া এবং দেশকে গণতান্ত্রিক পন্থায় ঐক্যবদ্ধ করা।

একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, এই গণভোট অনুষ্ঠিত হবে শান্তিপূর্ণ, স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে। গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ আয়োজন হোক জনগণের মিলনমেলা - যেখানে আনন্দ, সৌহার্দ্য ও দায়িত্ববোধের মাধ্যমে সবাই নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনকে উৎসব মূখর করে জনগণের নিজ নিজ পছন্দমত প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত

করবেন।

আসুন, দল মত নির্বিশেষে আমরা সবাই একসাথে জুলাই সনদের পক্ষে দাঁড়াই। নাগরিক দায়িত্ব পালন করে "হ্যাঁ"ভোট প্রদান করি এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখি। আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধ ও জনতার অভ্যূত্থান বাংলাদেশের মানুষের রক্তে মিশে আছে। এদেশের মানুষ কোনদিন পরাভূত হবে না।

আমরা আশাকরি, আপনারা আপনাদের পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে আমাদের এই আহবান জাতির কাছে পৌঁছে

দিবেন।