ত্রয়োদশ সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১২:৫২ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম হাইকোর্টে এই রিটটি দায়ের করেন।

রিট আবেদনে নির্বাচনে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার পরিবর্তে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে। একইসঙ্গে, এই রুল শুনানি না হওয়া পর্যন্ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী।