সেনাপ্রধানের সাথে চেয়ারম্যান হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা পাকিস্তান এর সৌজন্য সাক্ষাৎ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:৫৬ অপরাহ্ন, ২২ অগাস্ট ২০২৬



ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (রবিবার): পাকিস্তান এর হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা (এইচআইটি) এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনার বিষয়ে আলোচনা করেন।