প্রধান উপদেষ্টার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৯:৩৮ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি সেখানে উপস্থিত হন।

মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দিয়েছেন।