বিএফআইইউ সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, আজ শনিবার সংস্থার উপ-পরিচালক মো. গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করেছে।

আজই তাকে আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।

এর আগে গত ২ জানুয়ারি মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করে দুদক। মামলার এজাহারে তার বিরুদ্ধে ১ কোটি ৮৭ লাখ ৭২ হাজার ৬২২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একইসঙ্গে মাসুদের স্ত্রী কামরুন নাহারেরও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার সম্পদ বিবরণী তলব করা হয়