শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে আরো ২ মামলা--দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ন, ১৪ জানুয়ারী ২০২৫ | আপডেট: ১২:৫৯ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে প্লট নেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো দায়ের করে সংস্থাটি।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ৮ জনকে আসামি করা হয়েছে। 

অন্যদিকে জয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।