মিরপুরে জনসভার মাধ্যমে জামায়াত আমিরের নির্বাচনী প্রচারণা শুরু

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ন, ২২ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

রাজধানী ঢাকা থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন ঢাকা-১৫ আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর-১০ নম্বরের আদর্শ স্কুল মাঠে জনসভার মাধ্যমে তিনি এই প্রচারণার সূচনা করবেন। এরপর পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় গণসংযোগ ও সফর করবেন জামায়াত আমির।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় সফর করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। আজ ঢাকা মহানগরীর মধ্য দিয়ে তার এই সফর শুরু হবে। এছাড়া অন্যান্য নির্বাচনি এলাকায়ও তার গণসংযোগের কথা রয়েছে। পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গে সফর করবেন জামায়াত আমির।