এনায়েত উল্লাহ লড়বেন ঢাকা-১৭ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ১২:০১ অপরাহ্ন, ১৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই সন্নিকটে। নির্বাচনকে ঘিরে শহর থেকে গ্রাম পর্যন্ত সরগরম। চারদিকে শুধু নির্বাচনি হাওয়া। প্রচার-প্রচারণায় কেউ যেন পিছিয়ে নেই। যে, যার মতো করে পারছে ভোটারদের কাছে ভোট প্রত্যাশা করছে।

এরই ধারাবাহিকতায় ঢাকা-১৭ আসনে দুই হেভিওয়েট প্রার্থীর সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন ফ্রান্সের আলোচিত মুখ ইউরোপের বৃহৎ সংগঠন অল ইউরোপীয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।


এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে যেন নতুন এক মাত্রা যোগ হয়েছে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন ফ্রান্স প্রবাসী ও অরাজনৈতিক সংগঠন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। তার বিপরীতে প্রার্থী হিসেবে বিশেষ আলোচিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর ড. খালিদুজ্জামান। এই দুই শক্তিশালী প্রার্থী নিজ নিজ রাজনৈতিক বলয়ে তাদের শক্ত অবস্থান রয়েছে।

রাজনৈতিক পর্যালোচনায় ঢাকা-১৭ আসন রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। দলীয় প্রভাব এখানে বরাবরই প্রবল বলেই জানা গেছে। সে বিবেচনায় দুই বৃহৎ রাজনৈতিক শক্তির বিপরীতে একজন স্বতন্ত্র ও অরাজনৈতিক প্রার্থীর অংশগ্রহণ ভোটের সমীকরণে ভিন্ন মাত্রা যোগ হয়েছে।