প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
(১৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে স্ত্রী জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানসহ তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান।
তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তার মেয়ে দিনা ইউনূসের সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় কাটান। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।