ঢাকা ১৩: মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

Shahinur Rahman Uzzol
Shahinur Rahman Uzzol Shahinur Rahman Uzzol
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও দলটির আমির মাওলানা মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকল না।

শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে যাচাই-বাছাই শেষে মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন রিটার্নিং অফিসার ও ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাওলানা মামুনুল হকের জমা দেওয়া হলফনামা এবং প্রয়োজনীয় নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হয়েছে। সেখানে কোনো ত্রুটি না পাওয়ায় তার প্রার্থিতা বৈধ বলে গ্রহণ করেছে কমিশন।

এর আগে, গত ২৮ ডিসেম্বর ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৪ জানুয়ারির মধ্যে বাছাই প্রক্রিয়া শেষ হবে। প্রার্থিতা বাতিল নিয়ে কারো নিয়ে আপত্তি থাকলে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করা যাবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।