মায়ের পক্ষ থেকে ক্ষমা চাইলেন তারেক রহমান

shohel mia
shohel mia shohel mia
প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জানাজার মঞ্চে দাঁড়িয়ে মা খালেদা জিয়ার যেকোনো ঋণ কারও কাছে থাকলে তা জানাতে বলেছেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে মায়ের যেকোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্যও ক্ষমা চান তিনি।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টা ৫৯ মিনিটে খালেদা জিয়ার জানাজার মঞ্চে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘কারও কাছে খালেদা জিয়ার ঋণ থাকলে আমাকে জানাবেন। আমি অবশ্যই পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনার কোনো ব্যবহারে বা কথায় আঘাত পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন।’

সংক্ষেপে এই দুটি লাইন বলেই মঞ্চ থেকে বিদায় নেন তারেক রহমান।