খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত, দাফনের জন্য নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এখন দাফনের জন্য তার মরদেহ নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে। সেখানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এর পরপরই তার মরদেহ জানাজার মঞ্চ নামিয়ে লাল-সবুজের পতাকায় মোড়ানো গাড়িতে করে নিয়ে রওয়ানা দেওয়া হয় জিয়া উদ্যানের দিকে।