খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়

bss
bss bss
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ৩১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৩ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা গত রাতে ঢাকা এসে পৌঁছেছেন।

নেপাল সরকারের পক্ষ থেকে শেষ শ্রদ্ধায় যোগ দিতে তিনি এই সফরে এলেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম ফরহাদুল ইসলাম।

আজ বুধবার দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। নেপালের পররাষ্ট্রমন্ত্রী সেখানে উপস্থিত থেকে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।