ভোটার হলেন তারেক রহমান

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ২৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
নির্বাচন কমিশনে (ইসি) এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তিনি আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রবেশ করেন। এদিন তার কন্যা জাইমা রহমানও এনআইডির জন্য আবেদন করেন।

আঙুলের ছাপ, চোখের মণির (আইরিশ) প্রতিচ্ছবি ও বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর।