যে বিশেষ বাসে সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান

raju
raju raju
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশে সপরিবারে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করেছে।

সেখান থেকে আরেকটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। এরপর বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে কুড়িলের তিনশ ফিটের সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে প্রস্তুত ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সম্বলিত লাল রঙের বাসটি। এই বাসে করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাবেন ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’র মঞ্চে।