বিজয় দিবসে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল

Himel
Himel Himel
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ন, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৪ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬
আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

ওই পোস্টে বলা হয়, মেট্রোরেলের যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প অনুষ্ঠিত হবে বিধায় প্যারাট্রুপারদের নিরাপত্তার স্বার্থে আগামী ১৬ ডিসেম্বর বেলা ১১টা ৫০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, সম্মানিত যাত্রীদের সেবা প্রদানের ক্ষেত্রে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।