কোনো দলে নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ মাহমুদ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শুক্রবার) সকালে এক ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।  

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল। তার আগের দিন অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়া আসিফ ও মাহফুজ কোন দলে যোগ দিচ্ছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।