খালেদা জিয়াকে দেখতে ৩ বাহিনীর প্রধানরা এভারকেয়ারে

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৫ অপরাহ্ন, ২৬ অগাস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯ টার দিকে হাসপাতালে প্রবেশ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর কিছুক্ষণ পর তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এরপর নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন। কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।

আর সর্বশেষ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন হাসপাতালে প্রবেশ করেন।