তারেক রহমান এখনো ভোটার হননি: ইসি সচিব

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ন, ০১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫০ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হননি। তবে নির্বাচন কমিশন চাইলে তিনি যেকোনো সময় ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

সোমবার (১ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার হয়েছেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এটা আমার জানা মতে না। এরপর জানতে চাওয়া হয়, তিনি (তারেক রহমান) নির্বাচন করতে পারবেন কিনা। উত্তরে সচিব বলেন, পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।


কমিশন কীসের ভিত্তিতে সিদ্ধান্ত দেবে, এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, আইনে আছে। সুনির্দিষ্ট আইন জানতে চাইলে তিনি বলেন, আপনারা একটু ভোটার তালিকা নিবন্ধন আইনটা দেখে নিন, আমার মুখস্ত নেই।