খালেদা জিয়ার সুস্থতায় ঢাবি প্রশাসনের আজ বিশেষ দোয়া

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:০৬ পূর্বাহ্ন, ৩০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

দোয়া মাহফিলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি হলে এবং মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে নেওয়ার ব্যবস্থা করা হবে।