প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দেবেন আজ দুপুরে

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ১৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০:১৫ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।

প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।