অপতথ্য ও এআই’র অপব্যবহার রোধে সেল করা হবে: সিইসি

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জাতীয় নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর অপব্যবহার ও অপতথ্য মোকাবিলায় নির্বাচন কমিশন (ইসি) একটি সমন্বিত 'সেন্ট্রাল সেল' গঠন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (২১ অক্টোবর) এক কর্মশালায় তিনি এআই-এর অপব্যবহারকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বলেন, ভোটের সময় অপতথ্য রোধে সবাইকে সোচ্চার থাকতে হবে এবং দুর্গম এলাকায় প্রতিরোধের কৌশল নির্ধারণ করতে হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, এআই-এর অপব্যবহার বৈশ্বিক সমস্যা। বাংলাদেশেও নির্বাচনে এআই-এর অপব্যবহার রোধে অনেক দিন ধরেই কাজ করছে কমিশন।

তিনি বলেন, এটি প্রতিরোধে সেন্ট্রাল সেল করা হবে। এর মাধ্যমে এ বিষয়ে ভালো সমাধান আসতে পারে।

সিইসি বলেন, নির্বাচনের সময় অপতথ্য রোধ কীভাবে এবং কারা করবে তা নির্ধারণ করা জরুরি। এছাড়া দুর্গম এলাকায় কীভাবে এটি রোধ করা হবে তারও পরিকল্পনা করতে হবে।