দাবি পূরণ সাপেক্ষে জুলাই সনদে এনসিপির স্বাক্ষর, জানালেন হাসনাত আবদুল্লাহ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৫ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের আহ্বানের পরও জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, দলটির দাবি পূরণ হলে পরবর্তীতে তারা সনদে স্বাক্ষর করবেন।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, "জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেহেতু এ স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতা।"

আমরা বহুবার আইনি ভিত্তির কথা বলেছি। তাই আইনি ভিত্তির পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা “জুলাই ঘোষণাপত্রের” মতো আরেকটি একপাক্ষিক দলিলে রূপান্তর হবে।’

হাসনাত আরও লেখেন, ‘তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, আমরা কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরবো। দাবি পূরণ হলে পরবর্তীতে স্বাক্ষর করবে এনসিপি।’