হাসপাতালে বেগম খালেদা জিয়ার হাতে জুলাই সনদের আমন্ত্রণপত্র হস্তান্তর

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন।


আজ ১৬ অক্টোবর ২০২৫, বুধবার রাত ৮টার দিকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে গিয়ে বেগম খালেদা জিয়ার হাতে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও মনির হায়দার।


এ সময় উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের একান্ত সচিব জনাব এবিএম আব্দুস সাত্তার।