রাজধানীর মিরপুরে বাসে আগুন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ন, ০৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ১০:২৩ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ৭টা ২৩ মিনিটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।