ঐক্য খোঁজার মধ্যে আন্দোলন, বিরক্ত বিএনপি
ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐকমত্য কমিশনের উদ্যোগে টেবিলে একদিকে যখন চলছে বৈঠক, অন্যদিকে একই সময়ে রাজপথে নেমেছে একাধিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক অন্তত সাতটি দল এরই মধ্যে প্রথম দিনের কর্মসূচি বাস্তবায়নও করে ফেলেছে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐকমত্য কমিশনের উদ্যোগে টেবিলে একদিকে যখন চলছে বৈঠক, অন্যদিকে একই সময়ে রাজপথে নেমেছে একাধিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক অন্তত সাতটি দল এরই মধ্যে প্রথম দিনের কর্মসূচি বাস্তবায়নও করে ফেলেছে।ত্রয়োদশ সংসদ নির্বাচনসহ আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঐকমত্য কমিশনের উদ্যোগে টেবিলে একদিকে যখন চলছে বৈঠক, অন্যদিকে একই সময়ে রাজপথে নেমেছে একাধিক রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ ধর্মভিত্তিক অন্তত সাতটি দল এরই মধ্যে প্রথম দিনের কর্মসূচি বাস্তবায়নও করে ফেলেছে।
জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি, জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির প্রয়োগ— এই দাবিগুলোই রয়েছে ইসলামি দলগুলোর দাবি-দাওয়ার তালিকার শুরুতে, যেগুলো এখনো রয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার টেবিলে। এ কারণেই বিএনপি এ কর্মসূচির সরাসরি বিরোধিতা করে তীব্র সমালোচনা করেছে আন্দোলনে নামা দলগুলোর।
ঐকমত্যের টেবিলে বসে রাজপথের কর্মসূচি পালনকে বিভক্তির দিকে ঠেলে দেওয়ার উদ্যোগ বলেই অভিহিত করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন, ইসলামি দলগুলোর এসব কর্মসূচি নতুন করে রাজনৈতিক অঙ্গনে সন্দেহ ও সংশয়ের জন্ম দিয়েছে। ঐকমত্য কমিশনের আলোচনার সমান্তরালে দাবি-দাওয়া নিয়ে আন্দোলন রাজনৈতিক ঐক্য প্রক্রিয়ায় অবিশ্বাসের জন্ম দেবে, তৈরি করবে অস্থিরতা। নির্বাচন পেছাতেই এ আন্দোলনের সূচনা কি না, এমন সন্দেহও রয়েছে বিএনপির মধ্যে।
নির্বাচন সামনে রেখে জুলাই-আগস্টের আন্দোলনে এক প্ল্যাটফর্মে থাকা দলগুলোর কেউ কেউ আন্দোলনে নামায় রাজনীতির গতিপথ অনিশ্চয়তার দিকে যেতে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, ঐকমত্য গঠনের চেষ্টা যতটা অগ্রসর হওয়ার কথা ছিল, ততটা হয়নি। বরং ঐক্যের উলটোটাই ঘটে চলেছে।