শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি লকার জব্দ করেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে মতিঝিলের পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত এই লকারটি জব্দ করা হয়।

এনবিআর সূত্রে জানা যায়, লকারে স্বর্ণালংকারসহ গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের দুটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে।