প্রচার শেষ, ডাকসুতে এখন ভোটের অপেক্ষা

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রচার শেষ হলো। শেষ দিনের প্রচারে জমজমাট পরিবেশে বিরাজমান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে। শিক্ষার্থীরা বলছেন, এমন উৎসবমুখর পরিবেশে প্রতিবছর ডাকসু নির্বাচন হবে— এমনটিই প্রত্যাশা তাদের।

ভোটাররা বলছেন, ছয় বছরের বিরতিতে এবার যে ডাকসু নির্বাচন হচ্ছে, তা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবচেয়ে বেশি প্রার্থীর অংশ নিচ্ছেন এবারের নির্বাচনে। জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে মুক্ত রাজনৈতিক পরিবেশে বাধাহীনভাবে সবাই নির্বাচনে অংশ নিচ্ছেন। এমনকি নব্বইয়ের অভ্যুত্থানের পর ঢাবি ক্যাম্পাসে সব সংগঠন মিলে যে ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছিল, তারাও এ নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে লড়াই করছে।

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন সামনে রেখে রোববার (৭ সেপ্টেম্বর) ছিল প্রার্থীদের প্রচারের শেষ দিন। এ দিন দিবাগত মধ্যরাতে শেষ হলো প্রচার। আর ৩২ ঘণ্টা পরেই শুরু হবে চূড়ান্ত ভোটযুদ্ধ।


ডাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারে বড় চমক ছিল ছাত্রদল সমর্থিত প্যানেলের আট দফা শপথ পাঠ। এতে ডাকসু ও হল সংসদে ছাত্রদলের প্রার্থীরা উপস্থিত ছিলেন। শপথ পাঠ শেষে ছাত্রদলের প্যানেলটি ক্যাম্পাস এলাকায় প্রচার চালায়। সন্ধ্যায় তাদের প্রচার ছিল কার্জন হল এলাকায়। ছাত্রদল নেতারা ব্বলছেন, প্রচারে তারা ভোটারসহ সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পেয়েছেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা রোববার সকাল থেকেই প্রচারে।নেমেছিলেন। ভিপি প্রার্থী আব্দুল কাদেরসহ প্যানেলের অন্য প্রার্থীরা মধুর ক্যানটিন ও কেন্দ্রীয় লাইব্রেরি এলাকায় প্রচার চালান।