নুরকে সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে : রাশেদ খান

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১০:২৭ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

গণঅধিকার পরিষদের সভাপতি আহত নুরুল হক নুর এখনো সম্পূর্ণ সুস্থ নন, তাকে সুস্থ দেখানোর একটি পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই অভিযোগ করেন।

রাশেদ খান বলেন, নুরুল হক নুর এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তার নাক দিয়ে এখনো রক্ত পড়ছে এবং নাক আরও বেঁকে গেছে। এছাড়া, মাথায় আঘাত পাওয়ায় তিনি হাঁটতে ও মুখ খুলতে পারছেন না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নুরের এখন প্লেনে ওঠার মতো অবস্থাতে নেই। আমরা সিঙ্গাপুর নিয়ে তাকে চিকিৎসার জন্য দাবি জানিয়েছি। আরেকটু সুস্থ হলে আগামী এক সপ্তাহের মধ্যে তাকে বিদেশ নেওয়া হতে পারে।