বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে পাকিস্তানের উপ- প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ২৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 


আজ ২৪ আগস্ট ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আসেন পাক উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও ঢাকাস্থ হাইকমিশনার ইমরান হায়দার।


এসময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।