কিছু করতে হলে সুনির্দিষ্টি লক্ষ্য ও চিন্তা দরকার: ফখরুল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

কিছু করতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য ও চিন্তার দরকার জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৫২ বছরে আমরা ক্ষমতার পরিবর্তনের বিধানই পরিবর্তন করতে পারিনি। হঠাৎ করে এসে আজ সব পরিবর্তন করে ফেলব, এমনটি মনে করি না। কিছু করতে হলে সুনির্দিষ্টি লক্ষ্য ও চিন্তা দরকার। বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়ে কিছু করা যায় না। আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ‘আমাদের কাঠামোটা সংস্কার করা দরকার। কাঠামোটা বদলাতে হবে। গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা লাগাব বেগুন গাছ, আসা করব কমলালেবু তা তো হবে না। আমাদের সিস্টেমটা পরিবর্তন করতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সংকটের অন্যতম কারণ হলো দুর্নীতি। প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি। এটা ধীরে ধীরে আরো খারাপের দিকে গেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সংসদ সদস্যদের আইন প্রণয়ন করার কথা। সেই জায়গায় তিনি কোথায় কি ডেভেলপমেন্ট হচ্ছে তা নিয়ে পড়ে থাকেন।’

তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে এবার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের সমাজে যে বৈষম্য, শোসন— এগুলো ঠিক করার একটা সুযোগ তৈরি হয়েছে।

রাজনৈতিক দলের আন্তরিকতা প্রয়োজন। এই সুযোগটা ব্যবহার করে আমরা আমাদের যেন লক্ষ্যের কাছাকাছি নিয়ে যেতে পারি।’