সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৫ | আপডেট: ৭:১৪ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ চারদিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

সফরকালে সেনাপ্রধান চীনের ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে মতবিনিময় করবেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সকালে এ তথ্য জানানো হয়।

আগামী ২৭ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।