সিইসির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শুরু

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের প্রতিনিধি দল। মঙ্গলবার বেলা ১১টার দিকে বৈঠকটি শুরু হয়।

এর আগে ১৭ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। তিন সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।