গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৫ | আপডেট: ৩:৫৫ পূর্বাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে মার্কেটটিতে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, সকাল ১০টায় সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার খবর পেয়েছে তারা। এরপর ৩ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তাদের প্রথম ইউনিট। এরপর আরও ১০ ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ করছে।