নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগিয়ে যাবে: মির্জা ফখরুল

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ন, ০৭ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৪৮ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে বলে আশাবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে এগিয়ে যাবে।

সোমবার (৭ জুলাই) সকালে সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ দিন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল আয়োজন করা হয়। সে অনুষ্ঠানে যোগ দিতেই সিলেট গেছেন বিএনপি মহাসচিব।

দোয়া মাহফিল শেষে দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফ‍্যাসিস্ট আওয়ামী লীগের নারকীয় হত‍্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সব শহিদ পরিবারের সদস্যদের সম্মানে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মির্জা ফখরুল। বিএনপির কেন্দ্রীয় নেতারা বিশেষ অতিথি হিসেবে থাকবেন এসব অনুষ্ঠানে।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে সিলেটে পৌঁছান। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতে যান। পরে হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করেন তিনি।