ত্রয়োদশ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক দেখতে চায় আইডিইএ

Newsdesk
Newsdesk Newsdesk
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ২৭ এপ্রিল ২০২৫ | আপডেট: ১০:২৬ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিসটেন্ট (আইডিইএ) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভূক্তিমূলক দেখতে চায় বলে জানিয়েছেন এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডিরেক্টর লিনা তামাং।

রবিবার (২৭ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন।

এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপরও জোর দেন প্রতিষ্ঠানটির এই কর্মকর্তা।

বৈঠকের পর তিনি জানান, সিইসির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে সংস্কার কাজের অগ্রগতিও জানিয়েছেন, প্রধান নির্বাচন কমিশনার। বর্তমান কমিশনের দায়িত্ব মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আয়োজন করা।

এর মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও আশা করেন লিনা তামাং।

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার এই প্রতিষ্ঠানটি মূলত নির্বাচন পর্যবেক্ষক হিসেবে কাজ করে।