জামায়াত আমিরের স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা

newsdesk
newsdesk newsdesk
প্রকাশিত: ১১:০৮ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৫ | আপডেট: ১০:২৯ পূর্বাহ্ন, ২৪ অগাস্ট ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে স্বেচ্ছায় কারাবন্দি হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, প্রিয় দলীয় সহকর্মী ও সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনও বন্দি রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন।

তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলাম এর মুক্তির দাবিতে আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব।

তিনি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে বলেন, আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা নেবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন, ইনশাআল্লাহ।